সর্বশেষ:
মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী রাজিব আহসানের মতবিনিময় সভা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়ি পেটা করল সন্ত্রাসীরা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে রিকশা চালককে আটকে নির্যাতন জনসেবার মানোন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত” বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাসকে বিদায়ী সংবর্ধনা পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় ফের ধসে পড়েছে দুটি সীমানা দেয়াল কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে বেধরক পিটিয়ে জখম অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন কলাপাড়ায় বিরোধের জেরে বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি

রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

ফয়সাল হাওলাদার!

ঈদের আনন্দ যেন ছড়িয়ে পড়ে সবার ঘরে। সেই মানবিক ভাবনা থেকেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার ৯নং জাঙ্গালিয়া ইউনিয়নের ৩২০টি অসহায় ও অতিদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন সাবেক ছাত্রনেতা, বর্তমান বিএনপি নেতা ও সমাজসেবক মুনতাসীর মামুন সোহাগ।

শুক্রবার ২৯ মে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জাঙ্গালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আমিরগঞ্জ বাজারে জমজমাট এ মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঈদের পরের দিন সোহাগের ব্যক্তিগত উদ্যোগে ২টি গরু জবাই করে ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের এতিম, বিধবা ও হতদরিদ্র মানুষের হাতে নির্ধারিত পরিমাণে গরুর মাংস তুলে দেওয়া হয়।

মুনতাসীর মামুন সোহাগ নিজে মাঠে থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুরো বিতরণ কার্যক্রম তদারকি করেন। তালিকা ধরে সুশৃঙ্খলভাবে প্রতিটি পরিবার মাংস বুঝে নেয়।

বিনামূল্যে কোরবানির মাংস হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগীরা। মাংস নিতে আসা ৭০ বছর বয়সী বৃদ্ধ রহমান কণ্ঠে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা গরিব মানুষ। ঠিকমতো সংসারই চলে না, কোরবানি দেওয়ার সাধ্য কোথায়? প্রতি ঈদে মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হয়।

কিন্তু সোহাগ ভাই আমাদের বাড়ি থেকে ডেকে এনে নিজ হাতে মাংস দিয়েছেন। আল্লাহ উনার ভালো করুক।’

 

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সুবিধাভোগী বলেন, সোহাগ ভাই শুধু ঈদেই না, রমজানে নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে ইফতার, প্রতি কোরবানিতে মাংস বিতরণ করেন। এবারও ইউনিয়নের প্রতিটি মসজিদে ১০ হাজার টাকা করে অনুদান, ১ হাজার দুস্থ মানুষের মাঝে বস্ত্র এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেছেন। উনি মানবতার ফেরিওয়ালা।’

এ বিষয়ে মুনতাসীর মামুন সোহাগ বলেন, ‘আমাদের মেহেন্দিগঞ্জ-হিজলার কৃতী সন্তান, জননন্দিত প্রতিমন্ত্রী রাজিব আহসানের মানবিক কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়েছি। অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারাটাই আমার কাছে বড় পাওয়া। যতদিন বাঁচব, মানবসেবা করে যাব। সবার কাছে দোয়া চাই।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মুনতাসীর মামুন সোহাগ জাঙ্গালিয়া ইউনিয়নের গরিব-দুঃখী মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছেন। তার এ ধরনের মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category