শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়: ড. মোশাররফ

রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়: ড. মোশাররফ

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়। এর আগেও সাজানো মামলায় খালেদা জিয়াকে এ ধরনের সাজা দেওয়া হয়েছে। এটাও একই রকম রায়।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে রায় ঘোষণার পর বাংলানিউজকে এ প্রতিক্রিয়া জানান ড. মোশাররফ।

তিনি বলেন, একই ধরনের মামলা। একই ধরনের রায়। রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা দেওয়া হয়েছে, সাজাও দেওয়া হচ্ছে। এই রায়ের মাধ্যমে সাজা দিয়ে খালেদা জিয়াকে আগামী একাদশ জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতে চায় সরকার। সেজন্যই এ ধরনের মিথ্যা ও সাজানো মামলায় রায় দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের।

এদিকে রায়ের পরে যোগাযোগ করা হলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে বলেন, দলের পক্ষ থেকে মহাসচিব প্রতিক্রিয়া জানাবেন। এটা কিছুক্ষণ পরে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD