সর্বশেষ:
কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম আওয়ামীলীগের লকডাউন ঘিরে কলাপাড়ায় ককটেল বিস্ফোরণ : আটক- ২ কলাপাড়া মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা সন্ধ্যায় আদালত থেকে বেরিয়ে নিখোঁজ বরিশালের এক জজ, অনুসন্ধানে নেমেছে পুলিশ বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ম  যুগ্ম সাধারন সম্পাদক হলেন তারেক আল ইমরান বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু বাবুগঞ্জে দুই ভাইয়ের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র! কলাপাড়ায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা

কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ  বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তাঁকে কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।

ফারহান নাদিম মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় সিসিটিভি ক্যামেরায় তাঁকে শেষবার দেখা যায়। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায়, নিখোঁজের দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা তুলে রিকশায় যান। তাঁর সর্বশেষ অবস্থান ছিল আলেখান্দা-আমতলা এলাকায়।

এরপর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুয়াকাটা থেকে তাঁকে উদ্ধার করা হয় বলে জানান উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category