মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ গুনী শিক্ষক-২০২৬ মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার ও এস.এস.সি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী মো.আসিফকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আলমগীর হাওলাদার,ধানখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা জিসান হায়দার আলমগীর, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম, সহ সভাপতি মো.আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, বিদ্যালয়ের শিক্ষক মোশারেফ হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন খলিফা, ১০ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার তিশা এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী সাহানা আফরিন প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো.আনোয়ার হোসেন মুন্সি, কলাপাড়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, সহ সভাপতি আল এমরান হারুন, মাহাবুব উল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, নুরুল হক, ধানখালী এবং চম্পাপুর ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের শিক্ষক এস এম আবু বকর সিদ্দিক ও মো.মুজিবুর রহমান।
অনুষ্ঠান শেষে গুণী শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ গুনী শিক্ষক-২০২৬ পাচঁজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার ও এস.এস.সি-২০২৬ পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেন শিক্ষার্থী মো.আসিফ।
সংবর্ধিত গুণী শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার বলেন, এ কৃতিত্ব আমার একার নয় আমার বিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই এর অংশিদার। বিদ্যালয়কে উপজেলার মধ্যে মডেল হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
কলাপাড়া শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম বলেন, গুণী শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার আমাদের কলাপাড়া উপজেলার মুখ উজ্জ্বল করেছেন। আমারা শিক্ষক সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি।
কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার বলেন, আজকের মত এই সংবর্ধনা অনুষ্ঠান যেন বারবার করা যায় সেদিকে সবাই শ্রম দিবেন।
অনুষ্ঠানের সভাপতি মো.মনিরুজ্জামান খাঁন বলেন, গুণী শিক্ষক নির্বাচনের জাতীয় স্টিয়ারিং কমিটির সকল সদস্য, উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ের সদস্যদের বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরো বলেন গুণীদের কদর না করলে এবং প্রাপ্য মর্যাদা না দিলে গুণী জন্মায় না।
তিনি শিক্ষক সমিতির সভাপতি, কমিটির অন্যন্য সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতির জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান বলেন, এই অজপাড়া গাঁয়ে একজন শিক্ষক জাতীয় পর্যায়ে সেরা শিক্ষক এটা অনেক গর্বের বিষয়।
শিক্ষক একজন মোমবাতির মত, সমাজে আলো ছড়িয়ে দেয়। তার আলোতে অন্যেরা আলোকিত হয়। তিনি এই বিদ্যালয়কে আলোকিত করতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া