বরিশাল নগরীর ভাটিখানা সাহাপাড়া মোড় সংলগ্ন সড়ক দুর্ঘটনা

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল নগরীর ভাটিখানা সাহাপাড়া মোড় সংলগ্ন সড়ক দুর্ঘটনা

তির্থা সাহার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বরিশাল নগরীর ভাটিখানা সরকারি বিদ্যালয় সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু তির্থা সাহা (আড়াই বছর)-র অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
একটি কোমলমতি প্রাণের প্রস্ফুটিত হওয়ার আগেই এমন ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক এবং অসহনীয়।

এই অপূরণীয় ক্ষতিতে আমি স্তব্ধ।
আমি মরহুমার শোকসন্তপ্ত পিতা শান্ত সাহা ও তাঁর পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময় যেন তাঁদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।
শহরের প্রতিটি সড়ক নিরাপদ নিশ্চিত করা এবং এ ধরনের দুর্ঘটনা রোধে আমরা বদ্ধপরিকর। নিরাপদ সড়কের গুরুত্ব অনুধাবন করে আমাদের প্রত্যেককে আরও সচেতন হওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category