কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
শ্মশান জুড়ে মোমের আলো, প্রিয়জনের স্মরণে প্রার্থনা, সঙ্গে উলুধ্বনি এবং কাঁশর ঘন্টার ধ্বনি এভাবেই পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে শ্মশান দীপালী উৎসব।
শনিবার(০৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলেজ রোডের কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট ও চিংগড়িয়ার শ্মশান ঘাট সহ উপেজলার বিভিন্ন শ্মশানে এ দিপালী উৎসব পালিত হয়। এসময় শ্মশানের সামনে বাহারী খাবারের পসরা সাজিয়ে প্রার্থনা করেন স্বজনরা।
প্রিয়জনের স্মরনে ঢাক ঢোল এবং ধর্মীয় গানে পূজা অর্চনায় মেতে ওঠেন সনাতনীরা। হারিয়ে যাওয়া স্বজনদের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় নানা উপাচার নিয়ে প্রার্থনায় অংশ নেন সনাতনীরা।
পৌর শহরের কামারপট্টি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ কর্মকার বলেন, বাবা-মা দুজনকে হারিয়েছি। তাই প্রতিবছর এই দিনে শ্মশান ঘাটে এসে তাদেরকে স্মরণ করি।
কলাপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব দেবাশীষ সিকদার কালা বলেন, আগে পৌর শহরের কলেজ রোড এলাকার শ্মশানে এই অনুষ্ঠান চলতো।
এখন চিংগড়িয়া শ্মশানেও এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সজল সমাদ্দার বলেন, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হারানো স্বজনদের স্মরণে শ্মশানে সমবেত হন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ।
এদিন পরিবারের সবাই মিলে মৃত ব্যক্তিদের নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করে থাকেন।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া