সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের মিছিল

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল করেছে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল।

শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলটি অনুষ্ঠিত হয় বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর নির্দেশনায়।

এসময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা মিছিলে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, নবগঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিটি শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান তারা।

এসময় উপস্থিত নেতাকর্মীরা দলের শৃঙ্খলা বজায় রেখে আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category