সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ পেলেন যারা

ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ পেলেন যারা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:  সর্বশেষ তথ্য অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদলগুলোর মধ্য থেকে ১৯ প্রার্থী ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।

তার মধ্যে গণফোরামের সাতজন। দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঢাকা-৭, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা-৬, এএইচএম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮, রেজা কিবরিয়া হবিগঞ্জ-১, অধ্যাপক আবু সাইয়িদ পাবনা-১, সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ ও মেজর জেনারেল (অব.) আমসা আমিন কুড়িগ্রাম-২ ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।

নাগরিক ঐক্য পেয়েছে পাঁচটি আসন। দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, এসএম আকরাম নারায়ণগঞ্জ-৫, শাহ রহমাতুল্লাহ রংপুর-১, মোফাখারুল ইসলাম রংপুর-৬ ও জেএম নুরুল রহমান জাহাঙ্গীর বরিশাল-৪ থেকে ধানের শীষের মনোনয়ন পান।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পেয়েছে পাঁচটি আসন। দলের সভাপতি আসম আব্দুর রব লক্ষ্মীপুর- ৪, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন কুমিল্লা-৪, সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন ঢাকা-১৮, ড. সাইফুল ইসলাম কিশোরগঞ্জ-৩ ও নুরুল ইসলাম মাল শরীয়তপুর-১ থেকে ধান পেয়েছেন। আর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

কৃষক শ্রমিক জনতা লীগ পেয়েছে দুইটি আসন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল হওয়ায় তার মেয়ে ব্যারিস্টার কুড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসন থেকে ধানের শীষের প্রার্থী হবেন। অপর আসনটি টাঙ্গাইল-৪। এ আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে দু’জন প্রার্থী আছেন। একজন কাদের সিদ্দিকীর ভাই আজাদ সিদ্দিকী অপরজন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। এদের মধ্যে যেকোনো একজন ধানের শীষ প্রতীক পাবেন। এটা রোববার (০৯ ডিসেম্বর) সিদ্ধান্ত হবে।

ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। রাতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টায় আসম রব, মাহমুদুর রহমান মান্না চিঠি নিয়ে চলে যান। অপরদিকে, গণফোরাম ও কৃষক শ্রমিক জনতা লীগ নেতারা গুলশান কার্যালয়ে অবস্থান করছেন চিঠি নেওয়ার জন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD