কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ লাল মিয়া হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউপির হাঁড়িপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এবং আত্নীয়দের সুত্রে জানা গেছে, লাল মিয়া নিজের বাড়ীর ওয়াশরুমে পানি উঠানোর জন্য মর্টারে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে ওই দূর্ঘটনার শিকার হন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ/ত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া