সর্বশেষ:
ভ্যানচালকের বসতঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ পটুয়াখালীতে প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে কোস্ট গার্ডের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন কুয়াকাটায় ইস্তাম্বুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও উপজেলা প্রশাসন কলাপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর প্রস্তুতি মূলক সভা বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কলাপাড়ায় গভীর রাতে মাছের ঘের থেকে বৃদ্ধের লা/শ উদ্ধার কুয়াকাটা সৈকত পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্রদল কলাপাড়ায় ১ ঘন্টার ব্যাবধানে একই বাড়িতে ২ ব্যক্তির মৃ/ত্যু পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ ​

ভ্যানচালকের বসতঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে গাছ কাটার অজুহাতে এক হতদরিদ্র ভ্যানচালকের বসতবাড়ি ভাঙচুর ও বৃদ্ধা নারীকে ব্যাপক মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দুমকী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬ ইং সকাল আনুমানিক ১১ টার সময় পাঙ্গাশিয়া ইউনিয়নে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর মিয়া বাড়ি সংলগ্ন পাঙ্গাশিয়া গ্রামের হতদরিদ্র ভ্যানচালক মো. আবদুল আউয়াল মিয়ার বসতবাড়িতে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ভ্যানচালক আউয়াল মিয়ার স্ত্রী পাঁচ কন্যাসন্তানের জননী মোসাম্মৎ রেনু বেগম (৬৫) এই বর্বরোচিত হামলার শিকার হন। ​স্থানীয় সূত্রে জানা যায়, একই বাড়ির বাসিন্দা ও পাঙ্গাশিয়া কামিল মাদ্রাসার নৈশপ্রহরী ফারুক ঘরামী এবং তার দুই সহোদর ভাই গাছ কাটার কথা বলে অতর্কিতভাবে ভুক্তভোগী রেনু বেগমের নির্মিত পাকা/সেমিপাকা বসতবাড়িতে হামলা চালায়।

এ সময় তারা হামলা চালিয়ে ঘরের বিভিন্ন অংশ ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। বাধা দিতে গেলে ওই তিন ভাই মিলে বৃদ্ধা রেনু বেগমকে বেধড়ক মারধর করে জখম করে।

সহায়-সম্বলহীন এই পরিবারটির ওপর এমন আকস্মিক হামলায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ​এদিকে অসহায় রেনু বেগম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারা অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category