সর্বশেষ:
বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কলাপাড়ায় গভীর রাতে মাছের ঘের থেকে বৃদ্ধের লা/শ উদ্ধার কুয়াকাটা সৈকত পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্রদল কলাপাড়ায় ১ ঘন্টার ব্যাবধানে একই বাড়িতে ২ ব্যক্তির মৃ/ত্যু পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ ​ বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন বিচ কার্নিভাল ও দুর্গাপূজাকে ঘিরে কুয়াকাটায়  লাখো পর্যটকের সম্ভাবনা, ৮০ শতাংশ হোটেল কক্ষ বুকিং ২ বছর সময় দিন, কিছু দাবি করতে হবেনা…এবিএম মোশাররফ হোসেন এমপি ডেঙ্গু ঝুঁকিতে সবুজবাগ,আরামবাগ, কালিকাপুর বাসিন্দারা

কুয়াকাটা সৈকত পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্রদল

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
{"capture_mode":"AutoModule","faces":[]}

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার” স্লোগান নিয়ে পটুয়াখালীর সাগরকণ্যা খ্যাত কুয়াকাটায় পর্যটন কার্নিভাল ২০২৬ শেষে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিছন্নতা কার্যক্রম সম্পন্ন করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ।

রবিবার(২৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে কুয়াকাটা সৈকতের তিন কিলোমিটার পশ্চিম পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াাদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আয়বায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব নেছার উদ্দিনসহ কেন্দ্রীয় ছাত্রদল,পটুয়াখালী জেলা ছাত্রদল, কলাপাড়া উপজেলা ছাত্রদল ও কুয়াকাটা পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা পর্যটক নিবিড় হাসান জানান, ছাত্রদল আর যে কাজ করছে তা প্রশংসা পাওয়ার যোগ্য। শুধুমাত্র ফটোসেশনের মধ্যে না থেকে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান জানান, গত ২৩ এবং ২৪ অক্টোবর কুয়াকাটা বিচ কার্নিভালে অংশ নিতে দেশের লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছিল।

গতরাতে এই অনুষ্ঠান শেষ হয়েছে। তাই আজ সকাল থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে,একটি পরিবর্তিত দেশের নাগরিক হিসেবে, দেশের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠার প্রতিদান হিসেবে ছাত্র সংগঠনের নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা এই কার্যক্রমে অংশ নিয়েছি।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকে এই সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা এখানে আসেন। তাই এই সৈকতকে পরিষ্কার পরিছন্ন রাখা আপনার আমার এবং পর্যটন সংশ্লিষ্ট সকলেরই কর্তব্য। আজ এই কার্যক্রম শুরু হয়েছে যা ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category