সর্বশেষ:
বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কলাপাড়ায় গভীর রাতে মাছের ঘের থেকে বৃদ্ধের লা/শ উদ্ধার কুয়াকাটা সৈকত পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্রদল কলাপাড়ায় ১ ঘন্টার ব্যাবধানে একই বাড়িতে ২ ব্যক্তির মৃ/ত্যু পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ ​ বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন বিচ কার্নিভাল ও দুর্গাপূজাকে ঘিরে কুয়াকাটায়  লাখো পর্যটকের সম্ভাবনা, ৮০ শতাংশ হোটেল কক্ষ বুকিং ২ বছর সময় দিন, কিছু দাবি করতে হবেনা…এবিএম মোশাররফ হোসেন এমপি ডেঙ্গু ঝুঁকিতে সবুজবাগ,আরামবাগ, কালিকাপুর বাসিন্দারা

পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ ​

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মু,হেলাল আহম্নেদ(রিপন) ​পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম হেতালিয়া গ্রামের গরিব ও দিনমজুর পরিবার আলতাফ খান গংদের রেকর্ডিও পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

স্থানীয় সালিশ, থানা পুলিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) বেলা ১২টায় পটুয়াখালী পৌর শহরের মল্লিকা রেস্তোরাঁর দ্বিতীয় তলায় অবস্থিত রিপোর্টার্স ইউনিটি ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মোঃ আলতাফ খান। ​

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলতাফ খান জানান, তাদের পূর্বপুরুষ মৃত জলে খাঁ ও বশরত খাঁ সাবেক সিএস পর্চা-৫৯ খতিয়ানের ২২৬, ২১৬, ২২৭ ও ২২৯ নম্বর দাগের জমির মূল মালিক ছিলেন। তাদের লোকান্তরে ওয়ারিশ সূত্রে আলতাফ খান ও তার পরিবারের সদস্যরা এই সম্পত্তির প্রকৃত স্বত্বাধিকারী।

কিন্তু বর্তমানে স্থানীয় প্রভাব বিস্তার করে মোঃ মিজানুর রহমান, ইদ্রিস আকন, খালেক আকন, সেরাজ আকন এবং বেল্লাল আকনসহ বেশ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তাদের পৈতৃক জমি দখল করে রেখেছেন। ​ভুক্তভোগী আলতাফ খান বলেন, “আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ।

প্রতিপক্ষরা আর্থিকভাবে স্বচ্ছল এবং পেশিশক্তিতে বলীয়ান হওয়ায় আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে না দিয়ে উল্টো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

বিবাদী মিজানুর রহমান পটুয়াখালী আইনজীবী বারের একজন আইনজীবী সহকারী (মুহুরি) হওয়ায় আইনের নানা ফাঁকফোকর ও তালবাহানা দেখিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মীমাংসায় বসতে অস্বীকৃতি জানাচ্ছেন।” ​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সেটেলমেন্ট অফিসের জরিপ চলাকালীন নথিপত্র পর্যালোচনা করে বিবাদীদের মালিকানার পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, প্রকৃত ওয়ারিশদের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিপক্ষরা জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে এতদিন ধরে জমি ভোগদখল করে আসছে বলে জানান ভুক্তভোগীরা।

​কোনো উপায় না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশবাসীর কাছে অবিলম্বে অবৈধ দখলদারদের হাত থেকে নিজেদের পৈতৃক সম্পত্তি উদ্ধার ও সুষ্ঠু বিচারের বিনীত আকুতি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category