সর্বশেষ:
কুয়াকাটায় ইস্তাম্বুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও উপজেলা প্রশাসন কলাপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর প্রস্তুতি মূলক সভা বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কলাপাড়ায় গভীর রাতে মাছের ঘের থেকে বৃদ্ধের লা/শ উদ্ধার কুয়াকাটা সৈকত পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্রদল কলাপাড়ায় ১ ঘন্টার ব্যাবধানে একই বাড়িতে ২ ব্যক্তির মৃ/ত্যু পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ ​ বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন বিচ কার্নিভাল ও দুর্গাপূজাকে ঘিরে কুয়াকাটায়  লাখো পর্যটকের সম্ভাবনা, ৮০ শতাংশ হোটেল কক্ষ বুকিং

কলাপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর প্রস্তুতি মূলক সভা

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
{"capture_mode":"AutoModule","faces":[]}

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

কলাপাড়া উপজেলাধীন সকল মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা প্রধান ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)দের নিয়ে প্রস্তুতিমূলক  সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষ পায়রায় এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। আগামী ১ এবং ২ নভেম্বর কলাপাড়া উপজেলাধীন নির্বাচিত ১৩ টি ভেন্যুতে নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর অনলাইন এন্ট্রিকৃত প্রতিযোগিদের যাচাই বাছাই করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সংস্থার সদস্য সচিব ও কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস উল আজাদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দ্বীপ শিখা জয়ন্তী, উপজেলা সমবায় অফিসার আব্বাস আলী ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আরিফ সিকদার সহ ইউপি চেয়ারম্যান গণ, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শরীর চর্চা শিক্ষকগণ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং ক্রীড়া সংগঠকগণ।কলাপাড়া উপজেলা ইউএএস মো: মনিরুজ্জামান খান বলেন,
নির্বাচিত ভেন্যুর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ইউনিয়ন পর্যায়ের যাছাই বাছাই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভেন্যুর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) এ কমিটির সদস্য থাকবেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সংস্থার সদস্য সচিব ও কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, সরকার খেলাধুলাকে সচল রাখতে নুতন কুঁড়ি স্পোর্টসকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে এই কার্যক্রম সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নতুন কুড়ি ব্যাপক ভূমিকা রাখছে। এই প্রোগ্রামটি সফল করতে সরকার যথেষ্ট আন্তরিক। তিনি এই প্রগ্রামের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দ্বায়িত্ব পালনের অনুরোধ করেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category