সর্বশেষ:
কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩। স্বর্ণের চেইন এবং নগদ টাকা লুট মেহন্দিগঞ্জের আন্দারমানিক জমির বিরোধে নামাজরত ছোট ভাইকে হত্যা করলো বড় ভাই অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব অধিকার পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ পটুয়াখালীতে কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬ সাংবাদিক কন্যার স্বর্ন জয় বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম কলাপাড়ায় বিএনপি নেতার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃ/ত্যু মেহেন্দিগঞ্জে ডাকাতদের  বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মেহন্দিগঞ্জের আন্দারমানিক জমির বিরোধে নামাজরত ছোট ভাইকে হ/ত্যা করলো বড় ভাই বরিশালে খেলাঘরের ‘সম্মেলন ও শিশু সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত

মেহন্দিগঞ্জের আন্দারমানিক জমির বিরোধে নামাজরত ছোট ভাইকে হত্যা করলো বড় ভাই

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬
Shadow of the murderer holding the murder weapon. Silhouette of man with a knife in his hand

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

ভাই বড় ধন,রক্তের বাঁধন- সেই বাঁধনকে চিরতরে ছিঁড়ে ফেললো মসজিদে নামাজরত আপন ছোট ভাইয়ের রক্ত ঝড়িয়ে বড় ভাই। এযেনো আইয়ামে জাহিলিয়াত যুগকেও হার মানায়।

মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিকে খাস জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে আপন ছোট ভাই নজরুল সরদারকে হ/ত্যা করেছে বড় ভাই হারুন সরদার।

২১ জুন রবিবার যোহর নামাজের সময় মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ১ নং আন্ধারমানিক ইউনিয়নে ঘটে এই হ/ত্যাকান্ড।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পৈতৃক জমি বন্টনের পর কিছু খাস জমি ছিল যা বড় ভাই হারুন সরদার দীর্ঘদিন ভোগ করতো। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝামেলা হয়েছে।

রবিবার সকালে ছোট ভাই সেই জমিতে বেড়া দিয়েছে। এতে ক্ষুব্দ বড় ভাই হারুন সরদার নামাজ পড়া অবস্থায় মসজিদে ঢুকে ছোট ভাই নজরুল সরদারকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে বরিশাল নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাটে মারা যায়।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ সংবাদ মাধ্যমকে জানান,জমি নিয়ে বিরোধের জেরে এই হ/ত্যা/কাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পোস্টমর্টেমের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ঘাতক হারুন সরদারকে আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

ফয়সাল হাওলাদার।
মেহেন্দিগঞ্জ( বরিশাল) প্রতিনিধি//
০১৯১৩৪৪১৪৬৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category