সর্বশেষ:
বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ মা হ/ত্যা মামলায় বাবার যাবজ্জীবন নিয়ে মেয়ে সংবাদ সম্মেলন বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন বরিশালে আগমনে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী আসমা আক্তার সুমি নিখোঁজ পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বাড়ীঘড় দখল সন্ত্রাসী হামলা শশুর বাড়ির অত্যাচারে বিষপানে বাধ্য হয় বেল্লাল, আদালতে মামলা পূর্বে বঙ্গবন্ধুর ছবি এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন খালার বাড়ি রওয়ানা হয়ে পরপারে চলে গেলেন শিশু শিক্ষার্থী মাহিন

কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামীন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারী আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তার এক বোন আগে থেকেই ছেলেদের মতো চলাফেরা করতেন।

চারদিন আগে তিনি ময়মনসিংহ থেকে এক নারীকে ওই বসতবাড়িতে নিয়ে আসেন এবং স্বামী-স্ত্রীর মতো ঘরের মধ্যে বাসর ঘর সাজিয়ে তারা রাত্রিযাপন করেন। বিষয়টি জানাজানি হলে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব তাদের পরিবারের  সদস্যদের খবর দেন এবং ওই দুই নারীকে তার জিম্মায় রাখেন।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category