ক্রাইমসিন ডেক্সঃ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুরের বরিশালে আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা ফুলের তোড়া দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাৎকালে বরিশালের বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় হয়। সংগঠনের নেতৃবৃন্দ এ সময় পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ জুয়েল খান।
সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগীয়)
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি ও আহবায়ক বরিশাল মহানগর ।