সর্বশেষ:
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বাড়ীঘড় দখল সন্ত্রাসী হামলা শশুর বাড়ির অত্যাচারে বিষপানে বাধ্য হয় বেল্লাল, আদালতে মামলা পূর্বে বঙ্গবন্ধুর ছবি এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন খালার বাড়ি রওয়ানা হয়ে পরপারে চলে গেলেন শিশু শিক্ষার্থী মাহিন প্রবাসীদের সংবাদ সম্মেলন  সৌদি আরবের রিয়াদে বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া

খালার বাড়ি রওয়ানা হয়ে পরপারে চলে গেলেন শিশু শিক্ষার্থী মাহিন

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়েছে মাহিন (০৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার(১৪ অক্টোবর) দুপুর বারোটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে ও দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের নানা বাড়ি হাজিপুর বাজার সংলগ্ন এলাকায়। দুপুরে বরিশালে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য মাহিনসহ তার নানা নানি ঘর থেকে মহাসড়কে এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

এসময় কুয়াকাটা থেকে আসা একটি বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪৩৫) বাসকে তারা থামানোর সংকেত দেয়। পরে বাসটি থামাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মাহিনের শরীরের উপর উঠে যায় এবং চাকায় পিষ্ট হয়ে হয়ে ঘটনাস্থরেই তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category