সর্বশেষ:
পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জুলাই যোদ্ধা শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রীর মৃ/ত্যু শোকসন্তপ্ত পরিবারের পাশে শ্রমিক দলের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে, পটুয়াখালীতে “মার্চ ফর হাদী” কর্মসূচি ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত মির্জাগঞ্জে আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যাগ বিতরন

শশুর বাড়ির অত্যাচারে বিষপানে বাধ্য হয় বেল্লাল, আদালতে মামলা

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

মায়ের আবদার আর পারিবারিক সম্মতিতে আপন মামাতো বোনকে বিয়ে করে বেল্লাল। কিন্তু বিয়ের এক মাস না যেতেই শুরু হয় শ্বশুরবাড়ি থেকে মানসিক নির্তাতন। ভাদাইম্মা,অকর্মা সহ বিশ্রী ভাষায় প্রতিনিয়ত চলতো গালাগাল।

এমনকি বিষ খেয়ে মরার কথা বলা হতো বার বার। আর এমনসব মানসিক যন্ত্রণা সইতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় বেল্লাল।

কিন্তু তার মৃ/ত্যু/র পর শশুর বাড়ি লোকজন রক্তের বন্ধনে আবদ্ধ থাকায় আ/ত্মহ/ত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুললেও বেল্লালের রেখে যাওয়া একমাত্র সন্তানের কথা ভেবে আইনি ব্যবস্থা নেয়নি পরিবার। তবে এতেও থামেনি শশুরবাড়ির আগ্রাসন।

আপষ মিমাংসার কথা বলে আইনি ঝামেলা এরাতে সময় ক্ষেপণ করে ফের বেপরোয়া এখন তারা। এমনসব অভিযোগ এনে তরুণ বেল্লালের মৃত্যুর প্রায় ৯ মাস পর কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করেছেন তার মা।

যেখানে শশুর, শাশুড়ীর বিরুদ্ধে জামাতাকে বিষ পানে আত্মহত্যায় স্পষ্ট প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন।
মামলার বিবরনে উল্লেখ করা হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে চম্পা পুর ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামের বাসিন্দা হাবিব মিয়ার ছেলে বেল্লাল বিষপানে আত্মহত্যা করে।

পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নেওয়ার পথে বেল্লাল জানায় শশুর, শাশুড়ী তাকে বিষ খেয়ে মরতে বলেছেন।

এবং বিভিন্ন মানসিক নির্যাতন করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তার শশুর ও আপন মামা ইলিয়াস। বেল্লালের মা লাইজু বেগমের অভিযোগ,তার আবদারে ছেলে আপন মামাতো বোনকে বিয়ে করেছে। কিন্তু বিয়ের পর ঘর জামাই রাখতে একাধিক বার বেল্লালকে অপদস্ত করে তারই আপন ভাই ও ভাবি।

পরে বেল্লাল তাদের অত্যাচারে বিষপানে বাধ্য হয়। তিনি বলেন, এখন আমার আর এক সন্তানকেও প্রাণ নাশের হুমকি দিচ্ছে তারই আপন ভাই ইলিয়াস। তাই এখন তিনি আরএক সন্তানকে হারানোর ভয়ে আদালতের দারস্থ হয়েছেন।

এ বিষয়ে মৃত বেল্লালের শশুর ইলিয়াস বলেন, বিষপানের ঘটনার দিন আমি ঢাকাতে ছিলাম। আমার জামাইকে কোন সময় আমরা নির্যাতন করিনি।

আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ  নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের কাছে  লিখিত অভিযোগ নেই কিংবা বিজ্ঞ আদালত থেকেও কোন তদন্তভারের নিদর্শনা পাওয়া যায়নি। পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category