সর্বশেষ:
পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জুলাই যোদ্ধা শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রীর মৃ/ত্যু শোকসন্তপ্ত পরিবারের পাশে শ্রমিক দলের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে, পটুয়াখালীতে “মার্চ ফর হাদী” কর্মসূচি ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত মির্জাগঞ্জে আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যাগ বিতরন

বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী আসমা আক্তার সুমি নিখোঁজ

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

 বরিশালের পলাশপুর থেকে মোছাম্মৎ আসমা আক্তার সুমি (২০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ হয়েছেন।

গত ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টার দিকে পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর গুচ্ছগ্রামে নিজ বাসা থেকে রাগ করে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আসমা আক্তার সুমির বাবা মোহাম্মদ সালাম জানান, মেয়েকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছেও খোঁজ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসমা আক্তার সুমি বুদ্ধিপ্রতিবন্ধী। বাড়ি থেকে বের হওয়ার পর তিনি কোথায় গেছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনো তথ্য জানতে পারেননি। মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

কোনো ব্যক্তি আসমা আক্তার সুমির সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৩৫৬৯৮৭৫২৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category