সর্বশেষ:
১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত, সোমবার মজুরি প্রস্তাব বাউফলে খ/ণ্ডি/ত ম/র.দে.হ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হ.ত্যা.র রহস্য উদ্‌ঘাটনের দাবি কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব বিষয়ক শীর্ষ সম্মেলন কুয়াকাটায় এক ইলিশ ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল,ছাত্রদল নেতা বহিষ্কার কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮টি শিক্ষক পদ শুণ্য। শিক্ষা কার্যক্রম ব্যাহত প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা নিখোঁজের ১৭ দিন পর নিজ ঠিকানায় পৌছালেন পথ হারানো কুলসুম বেগম কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনায় কৃষকদের সাথে মতবিনিময়

কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব বিষয়ক শীর্ষ সম্মেলন

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ক্যারিয়ার ও  যুব নেতৃত্ব বিষয়ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ (পায়রা) হল রুমে রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে এই সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়।

এতে তরুণদের ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সম্মেলনে  রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন নির্বাহী পরিচালক  পরিচালক সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সিকদার রিসোর্ট ওশান ভিউ হোটেলের ম্যানেজার মো. আলামিন, “স্বপ্ন কুটির” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজু, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের প্রশিক্ষক জায়েদ-বিন-অন্তর,প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ,  আমরা কলাপাড়াবাসী সাবেক সভাপতি নাজমুল সাকিব, সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় ক্লিন কলাপাড়ার নির্বাহী পরিচালক লিটু বিশ্বাস, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, আলফাবেট কিন্ডাল গার্ডেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা জামান সুজনসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সম্মেলনে অংশ নেয়া  প্রত্যেক  শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category