সর্বশেষ:
কলাপাড়ায় ঘর থেকে পিতলের গোপাল ঠাকুর, দেবী লক্ষ্মীর ঘটসহ পূজার সারঞ্জামাদি চুরি আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ।। কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত, সোমবার মজুরি প্রস্তাব বাউফলে খ/ণ্ডি/ত ম/র.দে.হ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হ.ত্যা.র রহস্য উদ্‌ঘাটনের দাবি কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব বিষয়ক শীর্ষ সম্মেলন কুয়াকাটায় এক ইলিশ ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল,ছাত্রদল নেতা বহিষ্কার কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮টি শিক্ষক পদ শুণ্য। শিক্ষা কার্যক্রম ব্যাহত প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা

১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত, সোমবার মজুরি প্রস্তাব

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খলার কারণে নিম্নতম মজুরি বোর্ড স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। এর মধ্যেই আগামী সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, গত ৭ থেকে ১২ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু কারখানায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে।

নিম্নতম মজুরিকে কেন্দ্র করে একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়েছে।
তিনি বলেন, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। তবে কিছু শ্রমিকের উসকানিতে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

তারা নিজেরা কাজ না করার পাশাপাশি অন্যদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে।
মাহমুদ হাসান খান জানান, এ পরিস্থিতিতে বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন চালাতে পারছে না। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও ক্ষতির মুখে পড়ছে।

শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সংকট সমাধানে শ্রমিক সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মাঠপর্যায়ের অনেক নেতা ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন।

সব কারখানায় ট্রেড ইউনিয়ন না থাকলেও শ্রমিকনেতাদের সদস্য রয়েছেন বলে জানান বিজিএমইএ সভাপতি।

তিনি আরও বলেন, শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় উদ্যোক্তারা কারখানার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডের আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মাহমুদ হাসান খান বলেন, সার্বিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট কারখানাগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। তাই শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আগামীকাল (রোববার) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আশুলিয়া ও সাভারের পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্প রক্ষা এবং এর সঙ্গে জড়িত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।

তৈরি পোশাক খাতের সংকট নিরসনে সরকারকে দ্রুত শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। একই সঙ্গে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category