সর্বশেষ:
বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত নদীভাঙ্গনের কবলে বিলুপ্ত প্রায় বাউফলের তিনটি প্রাথমিক বিদ্যালয় কুয়াকাটায় মরহুম বাবার ঋণ পরিশোধ করতে চায় না সন্তানরা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট

‎বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

‎পারভেজ, বরিশাল প্রতিনিধি: ‎

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬।

‎ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন, আলোচনা সভা, ঋণ বিতরণ, গাছের চারা বিতরণ এবং সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

‎সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় নগরীর টিটিসি প্রাঙ্গণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বরিশাল বিভাগের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

‎এ সময় উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবির, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন, সাবেক কাউন্সিলর আনম সাইফুল আজিম, পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিআরডিবির উপকারভোগীরা। ‎

অনুষ্ঠানে বিভিন্ন সদস্যের মাঝে ঋণের চেক বিতরণ, শতাধিক মানুষের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং পল্লী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ‎ আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে হবে।

কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা একটি আধুনিক, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ গ্রামবাংলা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category