সর্বশেষ:
১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত, সোমবার মজুরি প্রস্তাব বাউফলে খ/ণ্ডি/ত ম/র.দে.হ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হ.ত্যা.র রহস্য উদ্‌ঘাটনের দাবি কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব বিষয়ক শীর্ষ সম্মেলন কুয়াকাটায় এক ইলিশ ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল,ছাত্রদল নেতা বহিষ্কার কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮টি শিক্ষক পদ শুণ্য। শিক্ষা কার্যক্রম ব্যাহত প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা নিখোঁজের ১৭ দিন পর নিজ ঠিকানায় পৌছালেন পথ হারানো কুলসুম বেগম কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনায় কৃষকদের সাথে মতবিনিময়

বাউফলে খ/ণ্ডি/ত ম/র.দে.হ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হ.ত্যা.র রহস্য উদ্‌ঘাটনের দাবি

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ৬৫ বছর বয়সী জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদারের খ/ণ্ডি/ত ম/র/দেহ উদ্ধারের ঘটনায় হ/ত্যা/কাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া হ/ত্যা/কাণ্ডে জড়িত সন্দেহে শনাক্ত অপর এক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় বাউফল থানা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৬ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামে অভিযুক্ত সাহিদা বেগমের বসতঘরে হ/ত্যা/কাণ্ডটি সংঘটিত হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, কালিশুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য পোনাহুড়া গ্রামের ইসমাইলের ছেলে আবুল বাশার হোসেন (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া ১ নম্বর ওয়ার্ডের একটি মৎস্যঘরের ভেতরে মরদেহের খ/ণ্ডি/ত অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্ন খণ্ডিত হাত ও দুই পায়ের অংশ উদ্ধার করে। ঘটনার পর বাউফল থানা-পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়।

তাঁরা হলেন সাহিদা বেগম, আবুল বাশার হোসেন ও মো. সোহেল (৩৬)। সোহেল উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি (সিকদার বাড়ি) এলাকার মৃত মো. মোস্তফা সিকদারের ছেলে। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে সাহিদা বেগম ও আবুল বাশার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। অপর সন্দেহভাজন মো. সোহেলকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হ/ত্যা করা হয়। উল্লেখ্য গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমীন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাননি।

একপর্যায়ে তাঁরা কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বাসিন্দা শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় শাহিদার কথাবার্তায় অসংগতি লক্ষ করেন স্বজনরা। পরে তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে। পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল।

শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলতে থাকে। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন।

এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে রুহুল আমীনকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। পরে আবুল বশার ও তাঁর সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরুদ্ধ করে তাঁকে হ/ত্যা করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে।

হ/ত্যার পর মরদেহের বিভিন্ন অংশ কেটে আলাদা আলাদা স্থানে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, গ্রেপ্তার হওয়া নারী আসামির স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কজনিত বিরোধের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হ/ত্যা করেছেন।

গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category