সর্বশেষ:
কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব বিষয়ক শীর্ষ সম্মেলন কুয়াকাটায় এক ইলিশ ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল,ছাত্রদল নেতা বহিষ্কার কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮টি শিক্ষক পদ শুণ্য। শিক্ষা কার্যক্রম ব্যাহত প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা নিখোঁজের ১৭ দিন পর নিজ ঠিকানায় পৌছালেন পথ হারানো কুলসুম বেগম কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনায় কৃষকদের সাথে মতবিনিময় কলাপাড়ায় বাবার সঙ্গে অভিমানে যুবকের আ/ত্ম/হ/ত্যা বাউফলে অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হে/র বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার

কুয়াকাটায় এক ইলিশ ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ।কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি প্রতি মণ ১ লাখ ৪৫  হাজার টাকা দরে বিক্রি হয়েছে ৮ হাজার ৫ শত ১০ টাকায়।

শুক্রবার দুপুরে মাছটি মৎস্য আড়তে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামি নিলামের মাধ্যমে এটি কিনে নেন। মাছটির দাম শুনে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

এদিকে, ইলিশের এমন উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে সুস্বাদু এই মাছ। তবে বড় আকৃতির ইলিশ দেখতে ও কিনতে বাজারে আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা ও পর্যটক। স্থানীয় সূত্রে জানা যায়, মাছটি আড়তে তোলা হলে ডাকের মাধ্যমে ‘ঘরামী  ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী জয়নাল ঘরামী মাছটি কিনে নেন।

মাছটি তিনি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলেও জানিয়েছেন। এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরও একটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় তিনি কিনেছিলেন। মাছটি পাওয়া  ট্রলারের জেলে নবী হোসেন  জানান, আমরা দৈনিক ফিশিং করে থাকি।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এটাই প্রথম বড় ইলিশ। ছোট ঝাটকা ইলিশ মাছের পাশাপাশি একটি বড়  মাছ পেয়েছি।খুব ভালো দামে বিক্রি করেছি। স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, ইলিশ জাতীয় মাছ। বড় ইলিশ সবারই খেতে মন চায়।

তবে বর্তমানে আমাদের মত মধ্যেবিত্ত পরিবারের জন্য ইলিশ এখন স্বপ্ন হয়ে দাড়িয়েছে। মাছটি কিনতে চেয়েছিলাম তবে অনেক দাম হওয়ায় পারিনি। এদিকে মাছটি কিনে নেওয়া ঘরামী ফিসের  আড়তদার জয়নাল ঘরামী বলেন, একে তো সমুদ্রে মাছই নেই। যা পাওয়া যায় বেশিরভাগই ঝাটকা।  বড় ইলিশ সবসময় পাওয়া যায় না।

মাছটির ওজন ও মান বিবেচনা করে ৮ হাজার ৫ শত টাকায় কিনেছি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক। আশা করি ভালো দামেই বিক্রি করতে পারব। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে।

প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়। তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই ইলিশের উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না।

ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বুঝতে হলে দীর্ঘমেয়াদি গবেষণা ও মাছের আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়।

ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে। পাশাপাশি ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা প্রয়োজন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category