সর্বশেষ:
দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা নিখোঁজের ১৭ দিন পর নিজ ঠিকানায় পৌছালেন পথ হারানো কুলসুম বেগম কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনায় কৃষকদের সাথে মতবিনিময় কলাপাড়ায় বাবার সঙ্গে অভিমানে যুবকের আ/ত্ম/হ/ত্যা বাউফলে অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হে/র বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কুয়াকাটা ভ্রমনে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃ/ত্যু মৃ/ত স্বজনদের স্মরণে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কলাপাড়া বিএনপির র‍্যালী ও আলোচনা সভা বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

বাউফলে অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হে/র বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মো. আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ম/র/দে/হের বিচ্ছিন্ন একটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালীশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকা থেকে এসব বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাহুরা এলাকায় একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে। একপর্যায়ে সেখান থেকে আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।

তবে উদ্ধার হওয়া অঙ্গপ্রত্যঙ্গগুলো কার, কীভাবে সেগুলো ওই এলাকায় এসেছে এবং এর সঙ্গে কোনো হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। এ ছাড়া সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনে আসছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মো. আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category