সর্বশেষ:
দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা নিখোঁজের ১৭ দিন পর নিজ ঠিকানায় পৌছালেন পথ হারানো কুলসুম বেগম কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনায় কৃষকদের সাথে মতবিনিময় কলাপাড়ায় বাবার সঙ্গে অভিমানে যুবকের আ/ত্ম/হ/ত্যা বাউফলে অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হে/র বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কুয়াকাটা ভ্রমনে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃ/ত্যু মৃ/ত স্বজনদের স্মরণে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কলাপাড়া বিএনপির র‍্যালী ও আলোচনা সভা বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

কলাপাড়ায় বাবার সঙ্গে অভিমানে যুবকের আ/ত্ম/হ/ত্যা

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের জন্য টাকা না পেয়ে বাবার সঙ্গে অভিমান করে এক সন্তানের জনক খাইরুল ইসলাম (২৬) আ/ত্ম/হ/ত্যা করেছেন। রবিবার (৮ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। নিহতের বাবা আলমগীর হাওলাদার জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং তাঁদের মারধর করতেন।

তাঁর দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।

তিনি আরও জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন এবং বিভিন্ন সময় তাঁদের গালিগালাজ করতেন। গত শনিবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য তিনি বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন। ওই রাতে খাবার না খেয়ে ঘুমাতে যান।

একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।পরে আজ রবিবার বিকেলে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। বাড়িতে ফিরে দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে ঝু/ল/ন্ত অবস্থায় দেখতে পান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গোয়ালঘর থেকে দড়ি এনে তিনি আ/ত্ম/হ/ত্যা করেন। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category