সর্বশেষ:
প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা নিখোঁজের ১৭ দিন পর নিজ ঠিকানায় পৌছালেন পথ হারানো কুলসুম বেগম কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনায় কৃষকদের সাথে মতবিনিময় কলাপাড়ায় বাবার সঙ্গে অভিমানে যুবকের আ/ত্ম/হ/ত্যা বাউফলে অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হে/র বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কুয়াকাটা ভ্রমনে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃ/ত্যু মৃ/ত স্বজনদের স্মরণে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কলাপাড়া বিএনপির র‍্যালী ও আলোচনা সভা

দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর থ্রাইভ প্রকল্পের আয়োজনে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সিপিপি নীলগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ইউনিটের সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও সিপিপি ইউনিট টিম লিডার আবু তালেব ইভান মাতব্বর, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াইয়ের সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন), ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, কলাপাড়ার ফিল্ড ফ্যাসিলিটেটর তুষার বাড়েই, চাকামইয়া এলাকার ফিল্ড ফ্যাসিলিটেটর আল-আমীন, ফিল্ড মোবিলাইজার আসমা বেগমসহ নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ওয়ার্ল্ড কনসার্ন মনোনীত ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

সভায় দুর্যোগের পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ চলাকালীন করণীয় এবং দুর্যোগ-পরবর্তী করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগের আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category