সর্বশেষ:
পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জুলাই যোদ্ধা শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রীর মৃ/ত্যু শোকসন্তপ্ত পরিবারের পাশে শ্রমিক দলের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে, পটুয়াখালীতে “মার্চ ফর হাদী” কর্মসূচি ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত মির্জাগঞ্জে আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যাগ বিতরন

ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেছেন, ইলিশ দেশের অন্যতম মূল্যবান মৎস্যসম্পদ। এ সম্পদের উৎপাদন বাড়াতে মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি।

শুক্রবার বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. দেলোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। মাছের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হলে মৎস্য খাতের অন্যতম প্রধান সম্পদ ইলিশের উৎপাদন বাড়াতে হবে। বরিশাল অঞ্চলে ইলিশের প্রাপ্যতা বেশি। এ জন্য মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।’

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে কাজ করা হচ্ছে।

জেলে, মৎস্য ব্যবসায়ীসহ মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। এর ফলে দেশের অর্থনীতি ও মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মা ইলিশ রক্ষায় নদীতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সংরক্ষণ কার্যক্রম সফল করতে জেলে, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এ সময় মৎস্য অধিদপ্তর ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category