সর্বশেষ:
পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জুলাই যোদ্ধা শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রীর মৃ/ত্যু শোকসন্তপ্ত পরিবারের পাশে শ্রমিক দলের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে, পটুয়াখালীতে “মার্চ ফর হাদী” কর্মসূচি ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত মির্জাগঞ্জে আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যাগ বিতরন

ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেছেন, ইলিশ দেশের মৎস্যসম্পদের অন্যতম মূল্যবান সম্পদ। ইলিশের উৎপাদন বাড়াতে হলে মা ইলিশকে নির্বিঘ্নে প্রজননের সুযোগ দিতে হবে এবং নিষেধাজ্ঞার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

শুক্রবার বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. দেলোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। মাছের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হলে মৎস্য খাতের অন্যতম প্রধান সম্পদ ইলিশের উৎপাদন বাড়াতে হবে। বরিশাল অঞ্চলে ইলিশ বেশি পাওয়া যায়। এ জন্য মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।’

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করা হচ্ছে।

জেলে, মৎস্য ব্যবসায়ীসহ মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি ও মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। মা ইলিশ রক্ষায় প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। এ সময় মৎস্য অধিদপ্তর ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category