সর্বশেষ:
পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জুলাই যোদ্ধা শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রীর মৃ/ত্যু শোকসন্তপ্ত পরিবারের পাশে শ্রমিক দলের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে, পটুয়াখালীতে “মার্চ ফর হাদী” কর্মসূচি ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত মির্জাগঞ্জে আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যাগ বিতরন

কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর  কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান হাওলাদার’র দলীয় পদ স্থগিত করা হয়েছে।

বুধবার(০৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারন সম্পাদক এ্যাড. মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তার পদ স্থগিত করা হয়।

আলাদা নোটিশে তাদের ২জনকে উদ্দেশ্য করে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকান্ডের অভিযোগের প্রেক্ষিতে আপনার কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক পথ স্থগিত করা হলো।

দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগম (৩৫) কে বেত্রাঘাত করার অভিযোগ উঠে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে।

এঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশ হয় এবং মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তার পদ স্থগিত করা হয়েছে।

অপরদিকে জমি দখলে সহায়তার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছে। সেই সাথে তারা দলীয় কোন প্রোগ্রামে অংশগ্রহন করতে পারবেনা।

যদি কোন নেতা কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা সমাজ বিরোধী কাজে জড়িত থাকে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও ঠিক এভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হইবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category