সর্বশেষ:
পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জুলাই যোদ্ধা শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রীর মৃ/ত্যু শোকসন্তপ্ত পরিবারের পাশে শ্রমিক দলের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে, পটুয়াখালীতে “মার্চ ফর হাদী” কর্মসূচি ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত মির্জাগঞ্জে আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যাগ বিতরন

‎বরিশালে ৫০ একর সরকারি খাস জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‎পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিবেদকঃ

‎বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুল বাজার এলাকায় সরকারি খাস জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎ ‎মঙ্গলবার ৬ই অক্টোবর সকাল ১১টায় নগরীর সোনামিয়ার পুলের বাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। ‎ ‎মানববন্ধনে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুল এলাকার ডেফুলিয়া মৌজায় ২০০৬ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছিল।

ওই এলাকায় থাকা প্রায় ৫০ একর সরকারি খাস জমি ভূমিদস্যু ও দখলবাজদের হাত থেকে উদ্ধার করে জনস্বার্থে ব্যবহারের দাবি জানান তারা। ‎ ছাবেরা ‎খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আফরোজা খানম নাসরিন।

‎এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু, সদস্য সিরাজুল হক মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী। ‎ ‎বক্তারা অবিলম্বে সরকারি খাস জমি চিহ্নিত করে তা দখলমুক্ত করার পাশাপাশি ভূমিদস্যু ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category