সর্বশেষ:
কলাপাড়ায় ঘর থেকে পিতলের গোপাল ঠাকুর, দেবী লক্ষ্মীর ঘটসহ পূজার সারঞ্জামাদি চুরি আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ।। কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত, সোমবার মজুরি প্রস্তাব বাউফলে খ/ণ্ডি/ত ম/র.দে.হ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হ.ত্যা.র রহস্য উদ্‌ঘাটনের দাবি কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব বিষয়ক শীর্ষ সম্মেলন কুয়াকাটায় এক ইলিশ ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল,ছাত্রদল নেতা বহিষ্কার কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮টি শিক্ষক পদ শুণ্য। শিক্ষা কার্যক্রম ব্যাহত প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা

আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ।। কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এইচ এম আকবরকে আহ্বায়ক এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি আরিফ সিকদারকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে ক্লাবের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আবুল হাসনাত রিমন শিকদার (দৈনিক পুনরুত্থান), রাসেল মোল্লা (দৈনিক বরিশাল আজকাল), মো. রেহান উদ্দিন রেহান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), নয়নাভিরাম গাইন (দৈনিক দেশটিনি), এইচ আর মুক্তা (দৈনিক তারুণ্যের বার্তা), মো. আসলাম শিকদার (দৈনিক বাংলা), সিয়াম আব্দুল্লাহ (দৈনিক ঢাকা), মো. ছগীর হোসাইন (বৈশাখী টেলিভিশন) এবং এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের)।

এর আগে প্রেসক্লাবের ১ নং সদস্য আবুল হাসনাত রিমন সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত সকল সদস্যদের লিখিত পত্র এবং আলোচনার ভিত্তিতে প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে ক্লাবের অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত সদস্য সচিব আরিফ সিকদার বলেন, আমাদের উপর যে দায়িত্ব আপনারাও অর্পণ করেছেন, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার।
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের ১ নং সদস্য আবুল হাসনাত রিমন সিকদার বলেন, নবগঠিত এ কমিটির মাধ্যমে উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার রক্ষায় কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category