সর্বশেষ:
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে  ট্রলারডুবি কলাপাড়া  বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

বরিশালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১১টায় নগরীর পলাশপুর এলাকার আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর-এ-এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ভিটামিন এ শিশুদের সুস্থ বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী কোনো শিশু যেন এই কর্মসূচির আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ কর্মসূচিকে শতভাগ সফল করতে হবে। প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় মোট ২৩৪টি কেন্দ্রের মাধ্যমে ৫৮ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নে নগরীতে ২২০টি অস্থায়ী ও ১৪টি স্থায়ী কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শিশুদের অপুষ্টি প্রতিরোধ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার একটি কার্যকর কর্মসূচি। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category