সর্বশেষ:
কলাপাড়া মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা সন্ধ্যায় আদালত থেকে বেরিয়ে নিখোঁজ বরিশালের এক জজ, অনুসন্ধানে নেমেছে পুলিশ বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ম  যুগ্ম সাধারন সম্পাদক হলেন তারেক আল ইমরান বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু বাবুগঞ্জে দুই ভাইয়ের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র! কলাপাড়ায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কলাপাড়ায় ঘর থেকে পিতলের গোপাল ঠাকুর, দেবী লক্ষ্মীর ঘটসহ পূজার সারঞ্জামাদি চুরি

পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর (বুধবার) বেলা ১১টায় শহরের ঝাউতলা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে ডিসিকোট হয়ে কোটচত্বরে এনএক্স ভবনের সামনে বিপুল সংক্ষক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।  পটুয়াখালী জেলা যুবদলের নতুন কমিটিতে সভাপতি হিসেবে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি এবং সাধারণ সম্পাদক পদে রিমানুল ইসলাম রিমু মনোনীত হন।

এই কাঙ্ক্ষিত কমিটি ঘোষণার পরই পটুয়াখালীতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নবাগত কমিটির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি ও সাধারণ সম্পাদক রিমানুল ইসলাম রিমু।

বক্তব্যে নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় জানান যে, তারা দলের ভেতরে কোনো ধরনের বিভাজন বা কোন্দল দেখতে চান না। তাঁরা বলেন, “রুমি-রিমুর কমিটি দলের মধ্যে কোনো বিভাজন চায় না। আমরা পরিচ্ছন্ন রাজনীতি করে পটুয়াখালীতে স্মরণকালের সেরা কমিটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।” এসময় পটুয়াখালীর সাধারণ নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে যুবদল সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category