সর্বশেষ:
বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ম  যুগ্ম সাধারন সম্পাদক হলেন তারেক আল ইমরান বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু বাবুগঞ্জে দুই ভাইয়ের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র! কলাপাড়ায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কলাপাড়ায় ঘর থেকে পিতলের গোপাল ঠাকুর, দেবী লক্ষ্মীর ঘটসহ পূজার সারঞ্জামাদি চুরি আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ।। কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত, সোমবার মজুরি প্রস্তাব বাউফলে খ/ণ্ডি/ত ম/র.দে.হ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হ.ত্যা.র রহস্য উদ্‌ঘাটনের দাবি কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব বিষয়ক শীর্ষ সম্মেলন

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ম  যুগ্ম সাধারন সম্পাদক হলেন তারেক আল ইমরান

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক আল ইমরান বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন এই দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক অঙ্গনে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

১৬ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির অনুমোদনে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করেন তারেক আল ইমরান। তিনি বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুলের ২০০২ ব্যাচের শিক্ষার্থী। শিক্ষাজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।

পরবর্তীতে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনকালে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ছাত্রনেতা। রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের শাসনামলে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে।

দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন তারেক আল ইমরান।

তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, সহপাঠীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category