শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
৬ ঘণ্টায় একই মহাসড়কে তিন দুর্ঘটনা, নিহত ১

৬ ঘণ্টায় একই মহাসড়কে তিন দুর্ঘটনা, নিহত ১

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:৬ ঘণ্টার ব্যবধানে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ৫ কিলোমিটার এলাকার মধ্যে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত সিরাজগঞ্জের সয়দাবাদ, মুলিবাড়ী ও ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ  জানান, ভোর ৬টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সায়দাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অন্তত ১২ জন বাসযাত্রীকে আহতবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এর আগে রাত পৌনে ২টার দিকে একই মহাসড়কের ১ কিলোমিটার দূরে মুলিবাড়ী এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। আহত অবস্থায় বাসটির ৪ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

অপরদিকে রাত ১টার দিকে ওই মহাসড়কেই কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজে বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার যাত্রী আহত হন।  আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD