শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিনামূল্যে তিনদিন ব্যাপী বিষেশ ফিজিও থেরাপি সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরি স্বরণে শেখ কামাল অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আশার কলাপাড়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ইউনুচ আলীর সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া পৌর প্যানেল মেয়র হুমায়ূন কবির, বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম, আশার বরিশাল ডিভিশনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, উন্নয়ন সংস্থা আশা দরিদ্র মানুষের ভাগ্য বদলে কাজ করে যাচ্ছে। এছাড়া বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ অসহায় পরিবারে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে যাচ্ছে আশা। এরই ধারাবাহিকতায় কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ সকল শ্রেনীর মানুষের মাঝে বিনামূল্যে বিশেষ থেরাপি কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। এমনকি অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলেও জানান বক্তারা।

অনুষ্ঠানে চিকিৎসা সেবা নিতে আশা শতাধিক বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD