শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভীড়

কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভীড়

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি :  সাপ্তাহিক ছুটি উপলক্ষে পর্যটকদের পদচারনায় মুখর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। এছাড়া কুয়াকাটার সীমা বৌদ্ধ বিহার, শ্রীঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন মার্কেট, তিন নদীর মোহনা, লেবুর বন, শুটকি পল্লী, ঝাউবন ও গঙ্গামতি সহ সকল পর্যটন স্পটে এখন পর্যটকদের বাড়তি আনাগোনা। আগত পর্যটকরা প্রিয়জনদের সঙ্গে আনন্দ উন্মাদনায় মেতেছেন। পর্যটকদের এমন ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট  প্রতিষ্ঠানগুলো। আগতদের সার্বিক নিরাপত্তায় মাঠে মোতায়েন রয়েছে ট্যুরিষ্ট পুলিশ। আগামীকাল বছরের শেষ সূর্যাস্তকে বিদায় ও নতুন সূর্যদয়কে স্বাগত জানাতে পর্যটকদের আরো ভীড় বাড়বে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা।

ঢাকা থেকে আসা পর্যটক মোঃ সাদবিন বলেন, আমারা অনেক বন্ধুরা এসেছি থার্টি-ফাস্ট নাইট উজ্জাপন করতে।পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে সাগত জানাতে।

হোটেল-মোটেল অউনার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, নুতন বছরকে সাগত জানাতে পর্যটকের অনেক ভীর, আমাদের হোটেল গুলোর বেশীরভাগ রুমই বুকিং রয়েছে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, নতুন বছরকে সাগত জানাতে পর্যটকের অনেক ভীর তাই আমরাও সাদা পোশাকে ও পুলিশ টহল আগের চেয়ে বৃদ্ধি করেছি।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পর্যটকের নিরাপত্তার জন্য আমরা পৌরসভা, টুরিস্ট পুলিশ ও থানা পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD