বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
১৯১ চোরাই মোবাইলসহ গ্রেফতার

১৯১ চোরাই মোবাইলসহ গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৯১ টি চোরাই স্মার্টফোনসহ তিনজনকে গ্রেফতার করেছে।

বুধবার বিকাল থেকে রাতব্যাপী অভিযানে চালিয়ে চকরিয়া উপজেলার চকরিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলার লাইভ টেলিকম -১,২,৩ নামক তিনটি মোবাইল ফোনের দোকান থেকে এসব চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

এসময় চোরাই মোবাইলের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনজাগির পাড়ার রাজা মিয়ার দুই ছেলে যথাক্রমে সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (২০) এবং একই উপজেলার বরইতলীস্থ বানিয়ার ছড়ার শাহজাহানের ছেলে আবু তাহের (২০)।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিরা চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD