সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
দৃষ্টি-প্রতিবন্ধীর জমি জবরদখল

দৃষ্টি-প্রতিবন্ধীর জমি জবরদখল

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার বেতাগী উপজেলার আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে এক দৃষ্টি-প্রতিবন্ধীর জমি জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের ছেলের বিরুদ্ধে।

জানা গেছে, দৃষ্টি-প্রতিবন্ধী আলতাফ হোসেন (৪৭) দীর্ঘদিন ধরে পৌর শহরে বসবাস করেন।

তার চাচাতো ভাই মোখলেস মৃধার ছেলে শামিম মৃধা (৪০) আলতাফের জমি দখল করে ঘর নির্মাণ শুরু করেন। পরে এ ঘটনায় প্রতিবন্ধী আলতাফ বরগুনা আদালতে মামলা করেন। আদালত বেতাগী থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

বেতাগী থানার উপপরিদর্শক (এএসআই) কিবরিয়া স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, বরগুনার বেতাগী উপজেলার ১ নম্বর বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি মৌজার এসএ খতিয়ান – ७২. ৫৮.৩২২, হাল দাগ ৬৫৯ এর জমি ১০ শতাংশ, ৬৬০ নং দাগে ০২ শতাংশ হার ৬৫৯ নং দাগে ১.৫ শতাংশ ৬৬০ নং দাগে ৫০ শতাংশ। ৬৫৯ নং দাগে ১২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ থাকার কারণে দুই পক্ষের মধ্যেও শান্তি ভঙ্গের এমনকি খুনের ঝুঁকি রয়েছে।

এমতাবস্থায় বাংলাদেশ ফৌঃ কাঃবিঃ আইনের ১৪৪ ও ১৪৫ ধারার বিধান মতে আইন সঙ্গতভাবে বিরোধীয় স্থানে স্থিতিবস্থা ও শান্তি শৃংখলা বজায় রাখার জন্য বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে সুপারিশ করেন।

অন্যদিকে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ওই জমিতে ঘর নির্মাণ শুরু করেন শামিম মৃধা। স্থানীয় লোকজন এবং বেতাগী  থানা পুলিশ কাজ করতে নিষেধ করলেও কাজ চলমান রাখেন শামিম মৃধা।

এ বিষয়ে আলতাফ হোসেন বলেন, দীর্ঘদিন আমি বাড়িতে না থাকায় আমার জমিতে আমার চাচাতো ভাইয়ের ছেলে ঘর নির্মাণ শুরু করে। খবর পেয়ে গিয়ে বাধা দিলে আমাকে মারার হুমকি দেয়। পরে পুলিশের উপস্থিতিতে কাজ বন্ধ করলেও আবার কাজ শুরু করেছে।

এ বিষয়ে শামিম মৃধা বলেন, আমার জমিতে আমি কাজ করছি তাতে কার কী মামলাটি আদালতে বিচার প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে কোনো জবাব দিতে হলে আদালতের মাধ্যমে দেব।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কাজ করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD