মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
অস্ত্র বিক্রির সময় র‌্যাবের কাছে হাতেনাতে ধরা

অস্ত্র বিক্রির সময় র‌্যাবের কাছে হাতেনাতে ধরা

Sharing is caring!

অনলাইন ডেক্স: আগ্নেয়াস্ত্র বিক্রির সময় র‌্যাবের কাছে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই যুবকের নাম আল-আমীন (২৪)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার চকমোক্তারপুর সরকারপাড়ার আলাউদ্দিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে অস্ত্র কেনাবেচার খবরে র‌্যাব-৫ এর একটি দল রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধুর মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় ঈদগাহ মাঠের দক্ষিণ পাশ থেকে আল-আমীনকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আল আমীন বলেন, এ পিস্তল, ম্যাগজিন ও গুলিগুলো তিনি বিক্রির জন্য পুঠিয়ায় নিয়ে গেছেন। পরে তাকে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে তাকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়।

থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD