বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
আ.লীগের সম্মেলনে পুলিশ-গোয়েন্দাকে যেভাবে চান হাসনাত আবদুল্লাহ

আ.লীগের সম্মেলনে পুলিশ-গোয়েন্দাকে যেভাবে চান হাসনাত আবদুল্লাহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে স্বেচ্ছাসেবক হিসেবে চেয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সম্মেলন উপলক্ষে গঠিত শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৯ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপ-কমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির যৌথ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি এ সংক্রান্ত অনুরোধ জানান তিনি।

বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন

আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব তার পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী যারাই আছে তারা অন্তত এই (সম্মেলন) সময়টাতে একটু স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করুক। এটাই আমার বিশেষভাবে অনুরোধ।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বেশির ভাগ লোক লঞ্চে আসবেন। উত্তরবঙ্গ থেকে বাসে আসবেন। তাই বাস স্টেশনগুলোতে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সতর্ক দৃষ্টি রাখার জন্য ব্যবস্থা আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) করবেন। কারণ আমাদের বিরোধী দল চাচ্ছে এখানে একটা অঘটন ঘটুক। এটা থেকে সতর্ক থাকতে হবে।

সুশৃঙ্খলভাবে সম্মেলন সম্পন্ন করার জন্য শৃঙ্খলা উপ-কমিটির সদস্যদের প্রতি অনুরোধ জানান হাসনাত আবদুল্লাহ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পালনে আমি বিচ্যুতি ঘটেছে বলে দেখিনি। দায়িত্ব থেকে ফাঁকি দিয়ে অন্যদিকে চলে গেছে, এমন ঘটনা দেখিনি। আশা করি এবারও স্বেচ্ছাসেবক লীগ তথা উপ-কমিটি (শৃঙ্খলা) নেত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবে।

তিনি বলেন, আমরা গড়তে চাই স্মার্ট বাংলাদেশ। সুশৃঙ্খল কর্মী-বাহিনী ছাড়া স্মার্ট বাংলাদেশ হবে না। স্মার্ট বাংলাদেশের পূর্ব শর্ত শৃঙ্খলা। সভা করব সুশৃঙ্খল, বিজয়ের মাসে সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি হবে বিশাল। সম্মেলন সাদামাটা হবে, তবে লোকসমাগমে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD