শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মেসির বিশ্বকাপ জয়

মেসির বিশ্বকাপ জয়

Sharing is caring!

অনলাইন ডেক্স: লিওনেল মেসি। তিনি নাকি ভিনগ্রহের কেউ! তিনি নাকি আবার বিশাল আকাশের ধ্রুবতারা! তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না।

মাঠে নাকি বল পায়ে তিনি অধরা! আসলেই কি তাই? হ্যাঁ, আসলেই তাই।

অনেকের কাছে এই আর্জেন্টাইন খেলোয়াড় ছিলেন রাজা, কিন্তু মুকুটহীন। যার কারণ ছিল মাত্র একটি অপূর্ণতা, বিশ্বকাপ! এবার সেই অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দিলেন সর্বকালের সেরা এই ফুটবলার।

গতকাল মেসির সেই পূর্ণতার সাক্ষী হলো লুসাইলের আইকনিক স্টেডিয়াম। বিশ্বকাপে চুমু খেয়েছেন মেসি। মিটেছে তার সাধ।

সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি। গত বছর জিতেছেন কোপা আমেরিকা। এবার জিতলেন বিশ্বকাপ। গতকাল যেন সব অর্জন একসঙ্গে উদযাপন করেছেন। আবেগি হয়েছেন, হেসেছেন, কেঁদেছেন আনন্দের কান্না।

নিজের ফুটবল জীবনে রাজা, জাদুকর, সর্বকালের সেরা-সহ নানা উপাধি বহুবার শুনেছেন মেসি। ফ্রান্সের বিপক্ষে এবারের জয়ে এই খেতাবগুলো মূল্য পেল আর্জেন্টাইন এই মহাতারকার কাছে।

বিশ্বকাপ জেতার পর জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন লিওনেল মেসি। তবে এটাই হতে পারে আর্জেন্টিনার জার্সি গায়ে তার শেষ বিশ্বকাপ। যদিও কোচ স্কালোনি আগামী বিশ্বকাপেও তাকে মাঠে দেখতে চেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD