শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় গোল গাছের ৫০ টি ছড়া কেটে ফেলার অভিযোগ

কলাপাড়ায় গোল গাছের ৫০ টি ছড়া কেটে ফেলার অভিযোগ

Sharing is caring!

পটুয়াখালী)প্রতিনিধি  : কলাপাড়ায় উত্তম সরকার নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিঠুর চন্দ্র নামের এক গাছির ৫০ টি গোল গাছের গাবনা সহ ছড়ার কেটে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ গাছের ছড়ার ডগা সহ কেটে ফেলার ফলে এবছর এ গাছ থেকে আর রস সংগ্রহ করা যাবেনা বলে জানিয়েছে নিঠুর। সর্বনাশা এ ঘটনায় অনেকটা হতাশ হয়ে পড়েছেন নিঠুর।

গাছি নিঠুর চন্দ্র হাওলাদার জানান, শীত মৌসুমে প্রায় ২০ বছর ধরে ১শ‘ গোল গাছ থেকে রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তিনি। প্রতি বছরের ন্যায় এবছরও গাছ পরিচর্যা থেকে শুরু করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। কিন্তু তার প্রতিপক্ষ  ওই একশ‘ গোল গাছের মধ্যে অর্ধশতাধিক গাছের গাবনা (ফলের ছড়া) সহ ডগার গোড়া পর্যন্ত কেটে ফেলেছ। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ উত্তম সরকার এ কান্ড ঘটিছেয়ে বলে দাবি তার। কান্না জড়িত কন্ঠে নিঠুর চন্দ্র আরও জানান, আমাদের সঙ্গে গত বছর থেকে ২০ শতাংশের মতো জমি নিয়ে উত্তম সরকারের বিরোধ চলে আসছিলো। এঘটনায় উত্তর সরকার আমাদের তিন ভাইয়ের নামে থানায় একটি মিথ্যা মামলাও করেছে। স্থানীয়ভাবে শালিস মিমাংসার জন্য বলেছি। কিন্তু হঠাৎ তারা এভাবে গাছ থেকে গাবনার ছড়া কেটে ফেলবে এটা ভাবতে পারিনি।

নিঠুরের বড় ভাই নিখিল চন্দ্র জানান, আমার বাবার রেকর্ডী জমি উত্তম সরকার দাবি করে। সে তো সরকারী খাস জমির কার্ড করেছে। শালিস মিমাংসার মাধ্যমে এটা সমাধানের অনুরোধ জানিয়েছি। গাছ তো কোন দোষ করেনাই। তাহলে সে গাছকে কেন শাস্তি দিলো। আমরা এর সঠিক বিচার দাবি করছি।

এবিষয়ে উত্তম সরকার জানান, এঘটনার সঙ্গে আমি বা আমার পরিবার জড়িত নই। কারন আমরা গ্রামে থাকিনা, কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকায় বসবাস করি।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD