বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নাশকতার দুই মামলায় হাজিরা দিয়েছেন বিএনপির শীর্ষ ৫ নেতা

নাশকতার দুই মামলায় হাজিরা দিয়েছেন বিএনপির শীর্ষ ৫ নেতা

Sharing is caring!

অনলাইন ডেক্স:ঢাকা:তিন বছর আগে শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় হাজিরা দিয়েছেন বিএনপির শীর্ষ ৫ নেতা। তারা হলেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে হাজিরা দেন এ পাঁচ নেতা। হাজিরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তারা আদালত থেকে বেরিয়ে যান।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলার ধার্য তারিখ ছিল। তদন্তাধীন এই দুই মামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ নেতা হাজিরা দিয়েছেন।

হাজিরার আগে তাদের আদালতে আসা ও গ্রেফতারকৃতদের আদালতে আনা উপলক্ষে সকালে আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়। সিএমএম আদালতের মূল ফটকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD