বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
ব্রাজিলকে ভয় পায় না দক্ষিণ কোরিয়া

ব্রাজিলকে ভয় পায় না দক্ষিণ কোরিয়া

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় রাত ১টা স্টেডিয়াম ৯৭৪’এ অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে তারা। দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে। তবে এই ম্যাচের আগে ব্রাজিলকে ভয় পান না বলে জানিয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার কোচ পওলো বেন্তো।

বিশ্বকাপের আসরে ব্রাজিলকে কোনও ছাড় দিতে চান না দক্ষিণ কোরিয়ার পর্তুগিজ কোচ। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পাওলো বেন্তো বলেন, ‘যদি আমরা কোনো টুর্নামেন্টে ব্রাজিলকে খেলতে দেখি, তাহলে বলব তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু এক ম্যাচকে তো টুর্নামেন্ট বলা যাবে না। আমাদের সামনে একটি সুযোগ। সেটাকে শ্রদ্ধা রেখেই খেলতে হবে। ’

‘বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে আমরা ভয় পাই না। আমাদের দলেও বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের সুযোগ আছে… সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা দেখাতে চাই যে, আমরা জিততে চাই, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং শেষ বাঁশির আগ পর্যন্ত লড়াই করতে চাই। ’ যোগ করেন তিনি।

এই বিশ্বকাপকে নিজেদের ছাপ রাখার বড় সুযোগ হিসেবে দেখছে কোরিয়া। দলটির ডিফেন্ডার কিম জিন-সু বলেছেন, প্রতিটি সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন তারা। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচ, প্রতিটি মিনিট খুবই মূল্যবান। পুরো দলের মনোবল দারুণ, টিমওয়ার্কও দুর্দান্ত। জয়ের জন্য আমরা সবাই ক্ষুধার্ত। ’

২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে খেলবে তারা, সব মিলিয়ে তৃতীয়বার। ব্রাজিলের বিপক্ষে সতীর্থদের নিজেদের উজাড় করে দিতে বললেন কিম জিন-সু। তিনি বলেন, ‘অবশ্যই খুব চ্যালেঞ্জিং ম্যাচ হবে এটি। আমরা সবাইকে দেখাতে চাই যে, আমরা কী পারি এবং কিসের জন্য আমরা ১২ বছর ধরে অপেক্ষা করছিলাম। আমাদের লড়াইয়ের মনোভাব গুরুত্বপূর্ণ হবে। দলের জন্য আমাদের আত্মত্যাগ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD