বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল

পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল

Sharing is caring!

অনলাইন ডেক্স: কাতারে চলছে বিশ্বকাপ। শেষ ষোলো নিশ্চিত করেছে পেলের উত্তরসূরিরা।

তবে এই সময়টা অসুস্থ হয়ে হাসপাতালে কাটাতে হচ্ছে ব্রাজিলের কিংবদন্তী পেলেকে। কিছুদিন আগেই শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন পেলে। তবে ইএসপিএন ব্রাজিলের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে পেলের অবস্থা স্থিতিশীল আছে।

৮২ বছর বয়সী পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, পেলের শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এবং কিছুটা উন্নতিও দেখা যাচ্ছে। হাসপাতালে রেখেই আগামী কিছুদিন তাকে চিকিৎসা দেয়া হবে।

কয়েক বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন পেলে। গত বছর তার কোলন টিউমারও ধরা পড়ে।

বাবার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্তদের আশ্বস্ত করেছেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, বাবার শরীর নিয়ে গণমাধ্যমে বেশ উদ্বেগ দেখেছি। তবে ভয়ের কিছু নেই।

পেলের অসুস্থতার খবরে বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত উদ্বেগ প্রকাশ করেছেন। কাতারের স্টেডিয়াম থেকেও তার আরোগ্য কামনা করে বার্তা দেয়া হয়।

এ নিয়ে ইনস্টাগ্রামে শুভাকাঙক্ষী-ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেলে। বৃহস্পতিবার এক পোস্টে তিনি লেখেন, এই ধরনের ইতিবাচক বার্তা পাওয়া সব সময়ই ভালো লাগে। এই শ্রদ্ধার জন্য কাতারকে ধন্যবাদ। যারা আমাকে ভালোবাসা পাঠিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD