মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
রাজশাহীতে গণসমাবেশের জন্য পুলিশের দিকে তাকিয়ে বিএনপি

রাজশাহীতে গণসমাবেশের জন্য পুলিশের দিকে তাকিয়ে বিএনপি

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজশাহীতে আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপির গণসমাবেশের জন্য হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ (ঐতিহাসিক মাদ্রাসা মাঠ) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে মাঠ ব্যবহারের অনুমতি মিলেছে।

তবে বিএনপির গণসমাবেশ আয়োজনের জন্য এখনো পুলিশের অনুমতি মেলেনি। দলটির নেতারা এখন অনুমতির জন্য পুলিশের দিকে তাকিয়ে আছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে গণসমাবেশস্থলের পাশে নেতাকর্মীদের থাকার জন্য দুটি প্যান্ডেল করা হলেও পুলিশ তা ভেঙে দিয়েছে। তবে পুলিশ ও বিএনপি বিষয়টি স্বীকার করছে না।

রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, জেলা প্রশাসনের কাছ থেকে বিএনপি মাঠ ব্যবহারের অনুমতি পেলেও সমাবেশের জন্য পুলিশের অনুমতি পায়নি। এরইমধ্যে তারা আগাম পাঁচ-ছয় হাজার নেতাকর্মীর থাকার জন্য প্যান্ডেল তৈরি করছিল। অথচ সমাবেশের জন্য তার একদিনেরই অনুমতি পেয়েছে। তার আগেই প্যান্ডেল করার কাজ শুরু করায় বাধা দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ শাখার (এসবি) উপ-কমিশনার আবদুর রকিব বলেন, বিএনপি যে স্কুলের মাঠে (হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) তাদের গণসমাবেশ করবে বলছে, সেই স্কুলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলমান। বুধবার (৩০ নভেম্বর) পরীক্ষা হবে। এ ছাড়া বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালেও পরীক্ষা আছে। তাই এখনো ওই মাঠে গণসমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। কাল-পরশুর মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মাঠ ব্যবহারের যখন অনুমতি মিলেছে, তখন গণসমাবেশের জন্যও অনুমতি মিলবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং এই গণসমাবেশের সমন্বয়ক মিজানুর রহমান মিনু। তিনি বলেন, গণসমাবেশ হবে। আর মাইক ব্যবহারেরও অনুমতি মিলবে। আজ পুলিশ কেবল বাধা দিয়েছে।

তবে পুলিশ প্যান্ডেল ভাঙেনি বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা।

রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল জানান, রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয়ে এখনো বার্ষিক পরীক্ষা চলছে। তিনি নিজেই ওই বিদ্যালয়ের সভাপতি। সবকিছুই জানেন। তাই পরীক্ষা চলায় তিনি ওই মাঠ ব্যবহারের অনুমতি দেননি। ১ ডিসেম্বর পরীক্ষা শেষ হলে এরপর মাঠটি ব্যবহার করা যাবে। তবে বিএনপি কেবল আগামী ৩ ডিসেম্বরই মাঠ ব্যবহারের অনুমতি চেয়েছে। তাই অন্যদিন তারা ওই মাঠ পাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD