সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
এবারও দেশ সেরা এনএস কামিল মাদরাসা

এবারও দেশ সেরা এনএস কামিল মাদরাসা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ২০২১ সালের মতো এবারও দাখিল পরীক্ষার ফলাফলে ‘এ প্লাস’ প্রাপ্তিতে সাফল্য অর্জন করেছে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা। এ বছরের পরীক্ষায় মাদরাসা বোর্ডের শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, আরবি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩৪২ ছাত্র। জিপিএ-৫ পেয়েছে ১৮৮ ছাত্র। পাসের হার শতভাগ।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বছর তাদের মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ৩৪২ ছাত্র অংশ নেয়। ১৪১ জিপিএ-৪ পেয়েছে। বাকিরাও ভালো ফলাফল করেছে।

বিজ্ঞান বিভাগ থেকে ১০২ জন অংশ নেয়। তাদের মধ্যে ৯০ জন জিপিএ-৫ পেয়েছে। সারা দেশের মাদরাসাগুলোর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্তিতে আমাদের প্রতিষ্ঠান প্রথম। সামগ্রিক বিষয়ে জিপিএ-৫ প্রাপ্তি ও ফলাফলের ভিত্তিতে দ্বিতীয়।

তিনি বলেন, দার্শনিক হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, ছাত্রদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ ফিডব্যাক ক্লাস, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা নেওয়া হয় আমাদের প্রতিষ্ঠানে। যে কারণে বরাবরের মতোই আমরা শীর্ষ স্থান অর্জন করি। ছাত্ররাও শতভাগ আগ্রহী, নিজেদের ও আমাদের আশা পূরণে তারা সর্বদা সচেষ্ট থাকে।

এ ছাড়া ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে এ বছর ২৭ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২১ উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দুজন। বাকি সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে এ বছর অংশ নেয় ২৪ জন। উত্তীর্ণ ১৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে একজন।

নওপাড়া দারুস সুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে ১৩ জন অংশগ্রহণ করে দশজন বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD