শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
দেশ ঠিক আছে বিএনপির তলা ফেটেগেছে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

দেশ ঠিক আছে বিএনপির তলা ফেটেগেছে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

Sharing is caring!

 

ক্রাইমসিন ডেক্স:পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‘চরাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও রাঙ্গাবালী প্রেসক্লাবের আয়োজনে চরমোন্তাজ মানতা পল্লী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন। এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, একটা সময় সমুদ্রে আমাদের কোন অধিকার ছিলোনা। সমুদ্র যেতে হলে ভারত এবং মিয়ানমারের অনুমোতি নিয়ে যেতে হতো। এখন শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ সমুদ্র জয় করেছে। সমুদ্রের বুকে নতুন নতুন চর জেগে আরেকটি বাংলাদেশ তৈরী হচ্ছে। সমুদ্রের সুনিল অর্থনীতি বাংলাদেশকে ধনী দেশে পরিনত করবে। এসময় তিনি আরও বলেন, দেশের এতো উন্নয়নের পরেও মির্জা ফখরুল বলতেছে দেশ নাকি তলানির জুড়িতে পরিনত হয়েছে। দেশ যদি তলানির জুড়িতে পরিনত হয়ে যায় তাহলে বাংলার মানুষ আজকে যে খেয়ে পরে আছে, তারা কি খেয়ে পরে থাকতে পারতো? এতো উন্নয়ন কি হতো? আসলে দেশ ঠিক আছে বিএনপির তলা ফেটেগেছে। কারণ তারা এত অন্যায় করেছে, এত হত্যাকাণ্ড করেছে, এতে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একারণে তারা নির্বাচনে আসতে ভয় পায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD